আপনি দেশ নিয়ে কেন গর্বিত ?

ছোটবেলায় স্কুলে যখন নিজ দেশে জন্ম হওয়ায় গর্বিত হয়ে অনেক লেখালিখি করেছি, তখন ঠিক কোন বিষয়গুলো নিয়ে গর্বিত হয়েছি তা মনে করার চেষ্টা করতেছি। কারণ এখন ব্যপারটা অনেকটা অভিশাপের মত লাগতেছে। কেউ যদি আমাকে বাংলাদেশে জন্ম হয়ে গর্বিত হওয়ার ৫টা কারন দেখায়, সেখানে হয়তো সে অন্য দেশকে বা জাতিকে ছোট করে উত্তর দিবে অথবা ভাষা আর ইতিহাস নিয়ে কিছুক্ষণ অতিরিক্ত পর্যায়ের ব্যক্তিগত মতামত তুলে ধরবেন। যদিও এটাকে তারা দেশপ্রেম মনে করে। কিন্তু চরম সত্য বিষয়গুলোকে বা যেসব বিষয়গুলো নিয়ে আসলেই বলা প্রয়োজন, দেশের চরম অবস্থাকে অস্বীকার করে দেশ প্রেমের যে সংজ্ঞা বাংলার সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত তা এক ধরনের অসুস্থতা। যার বিকাশ এবং প্রবাহ হয় এই দেশের প্রতিটি পরিবারের বিশাল ভুমিকায়।

References & Links

  • © 2026 Abdullah Bin Fahad. All ideas, analyses, information, and creative contents are the author's original intellectual property. All rights reserved. Unauthorized reproduction or distribution is prohibited.