অস্তিত্বের ভ্রম: আপনি কি শুধুই একটি কল্পিত পরিচয়?

আপনি শুধুই আপনার কল্পনা , তাছাড়া আর কিছু না । অর্থাৎ আপনি আপনাকে আপনি ভাবছেন শুধুমাত্র আপনার কল্পনার অস্তিত্বের কারণে । একই দেহ,মন,মানসিকতা,স্বভাব রেখে স্মৃতি নিয়ে গেলে আপনার আত্মার অস্তিত্বের মৃত্যু ঘটবে । তাই বলা যায় ব্যক্তি আপনার কোন শারীরিক অস্তিত্ব নাই । যা স্বাধীন এবং মুক্তচেতনাশীল । যার কোনো নির্দিষ্ট রূপ নির্ধারণ করা সম্ভব না । জীবন সৃষ্টিকর্তা কর্তৃক একটা দায়িত্বরত অবস্থা মাত্র । যেখানে আপনাকে কিছু নির্ধারিত কাজ এবং শর্ত দিয়ে আপনার জীবনকে এক এক সময় এক এক ভাবে নিজেকে এক এক রকম রকম বানিয়ে মুক্ত হয়ে পরিচালনার অধিকার দেওয়া ।

alone-picture
সেই সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলা আবশ্যক যে সভ্যতায় ভদ্রতা বিদ্যমান !

সবকিছুই আপেক্ষিক কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এবং সবকিছুই অর্থহীন এ আপেক্ষিকতার-ই সাপেক্ষে । জীবন যন্ত্রণাময় এবং এটাই জীবনের স্বাভাবিক অবস্থা! সেক্ষেত্রে কোন সুস্থ বা স্বাভাবিক কিছুই এই অস্থিরতার উর্ধ্বে নয় ! একই সাথে আহামরি-ও কঠিন কিছু নয় । কিন্তু উল্লেখযোগ্য এবং উদ্ভট একটা বিষয় হচ্ছে আমরা সবকিছুকে ভুল সংজ্ঞায় আবদ্ধ করে দেবতার মত অনুসরণ করছি (Rat Race)! আমরা আসলে চিন্তা করতে জানিনা বা শিখি নাই । তাই, কিছু আহাম্মকের দ্বারা সৃষ্ট এই সমাজকে অন্ধের মত পূজা করে চলছি এবং যেখানে আমরা জানার চেষ্টা-ও করছি না যে আমরা আসলেই কি করতেছি !! এবং জীবন বলতেই বা কি বুঝি ?? অদ্ভুত হলেও এটাই সত্যি যে : কেনো যেনো আমরা বুঝতেই চাই না যে আমরা আসলেই কিছু বুঝিনা!

সবকিছুকে সহজ ভাবে ভাবতে শিখেন। এ পৃথিবীতে আপনার সময় অনির্দিষ্ট, সাথে সবকিছুই অনাকাঙ্ক্ষিত । তাহলে জীবনকে এত কমপ্লেক্স করার কিছু নাই। আত্মনিয়ন্ত্রিত একটা প্রেক্ষাপট তৈরি করতে চেষ্টা করেন । যেখানে আপনি আপনাকে হারাবেন না । আর আশেপাশে যা দেখতেছেন তার ৯৫%-ই ফেইক । পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিষন্নতায় ভোগাটা প্রাকৃতিক। তাই ব্যাক্তি হিসাবে প্রত্যেকটা মানুষই সমান , কাউকে বিশেষ কিছু ভাবার কোনো যৌক্তিকতা নাই । কিন্তু আমাদেরকে ভাবতে শিখানো হয়েছে এই সব কিছু- ই সাপেক্ষে ; যা হয়তো আমরা জানি ও না অথবা জানার চেষ্টা ও করি না । এরকম অনেক কিছু আছে । একটু হিসাব করলেই দেখবেন ছোটবেলা থেকে সবকিছু যেভাবে শুনে আসছেন যে আশা নিয়ে বড় হচ্ছেন বড় হয়ে ওগুলি কিছুই পাননি এবং কতটা নির্বোধ হলে এখনো ওইরকম আশা নিয়ে-ই বাচতেছেন। তাহলে কি বলা যায় যে আপনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন! আমরা নিজেদেরকে সম্মান করতে শিখি নাই কিন্তু অন্যদের মহৎ উদ্দেশ্যের সাথে অন্যদের প্রণাম করে চলেছি !!! তাই নিজের যোগ্যতাকে যোগ্য স্থানে রাখবেন। এবং মনে রাখবেন, সেই সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলা আবশ্যক যে সভ্যতায় ভদ্রতা বিদ্যমান !

References & Links

  • © 2026 Abdullah Bin Fahad. All ideas, analyses, information, and creative contents are the author's original intellectual property. All rights reserved. Unauthorized reproduction or distribution is prohibited.